রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সভা ড্রিম রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক সুজন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, কৃষিবিদ সনজীব সুশীল, সদস্য সচিব শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া, সদস্য অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, মাস্টার নিরঞ্জন বড়ুয়া, নিখিল মহাজন, মাস্টার বিধান দেওয়ানজী, তাপস সাহা, অ্যাডভোকেট মাইকেল দাশ, শুক্লা রাণী দাশ, তরুন বড়ুয়া, উজ্জ্বল কুমার নাথ, বিদ্যুৎ মুৎসুদ্দী, লিটন আচার্য্য, সোহেল তালুকদার, অসীম বড়ু্য়া, কমল কান্তি বড়ুয়া, মিলন বিশ্বাস, সমীর বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোনো রাজনৈতিক সংগঠন নয়। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এই তিন সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নমূলক দাবি বাস্তবায়ন, বিভিন্ন সমস্যা সমাধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সংগঠনটি কাজ করবে।
এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews