রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ার নুরুল আজিম গাউসিয়া কমিটির উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়ার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আজিম।
সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনে নতুন এ কমিটি গঠন করা হয়। নুরুল আজিম রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা খোন্দকারপাড়ার বাসিন্দা। তিনি ভূমি বিভাগের সাবেক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চট্টগ্রাম শহরে থেকে গাউসিয়া কমিটির বিভিন্ন সাংগঠনিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটিতে রাঙ্গুনিয়া থেকে আরও দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আবদুল খালেক (সিনিয়র সহসভাপতি), মাস্টার মোহাম্মদ ইউসুফ (সহসভাপতি), মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী (সহসাংগঠনিক সম্পাদক), মাওলানা মোহাম্মদ আজিজুল হক (সহ-দাওয়াতুল খাইর সম্পাদক) এবং মাস্টার মোহাম্মদ সিরাজুল হক (সহ-আইনবিষয়ক সম্পাদক)।
নুরুল আজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews