রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

অতিবর্ষণে মরিয়মনগর ডিসি সড়কে ফাটল, ধসে দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সাম্প্রতিক টানা অতিবর্ষণের কারণে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের একটি অংশে ফাটল দেখা দিয়েছে এবং রাস্তার কিছু অংশ ধসে গেছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কটি মরিয়মনগর ও শিলক ইউনিয়নের হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের ফাটল ও ধসে পড়া অংশে ভারী যানবাহন চলাচলের কারণে ঝুঁকি আরও বাড়ছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার না করা হলে কোনো যানবাহন পাশের খাদে পড়ে প্রাণহানিসহ বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews