শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে বসতবাড়ি ভস্মীভূত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পোমরা ইউনিয়নের বাচা শাহ নগর এলাকার মাস্টার টিলায়, স্থানীয় ইউনুছ নেতার বসতবাড়িতে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  রোববার রাতে ঘরের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় পুরো ঘর এবং ভেতরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের অন্য ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

এই দুর্ঘটনায় পরিবারটির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নিঃস্ব হয়ে পড়া পরিবারটিকে সহায়তা প্রদান ও সার্বিক খোঁজখবর নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews