রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হাকিম (৫৩)। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের জঙ্গল কোদালা জয়নগর পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি শিশুটির আত্মীয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তার নানির সঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়ায় বসবাস করে। গত ২০ জুলাই দুপুরে শিশুটির নানি পাশের একটি বাড়িতে গেলে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় প্রতিবেশী এক নারী ঘরে প্রবেশ করে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির নানি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews