রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় গাছের নিচে খেলতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর পারুয়া এলাকায় বাড়ির উঠানে গাছের নিচে খেলছিল নিশিত দেব। এ সময় হঠাৎ গাছের একটি বড় ডাল ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিশিত দেবের মৃত্যুর ঘটনটি পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন নিশ্চিত করেছেন।R- আব্বাস হোসাইন আফতাব