রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

আরিফুল, সুজন ও আবদুল্লাহ ‘চলমান রাঙ্গুনিয়া’ বিশ্বকাপ ফুটবল কুইজ-২-এর বিজয়ী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজিত ‘বিশ্বকাপ ফুটবল কুইজ-২’-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে।
বিজয়ীরা হলেন রাঙ্গুনিয়া পৌর এলাকার মো. আরিফুল ইসলাম, সুজন বড়ুয়া এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আবদুল রানা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্টে ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্ধু সমাবেশের আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব, বাচিকশিল্পী ও শিক্ষক এম. মোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধু সমাবেশের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক শিক্ষক সাইফুল্লাহ সরোয়ার, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সম্পাদক জগলুল হুদা ও সাংবাদিক ইসমাইল হোসেন নয়ন।
বক্তারা বলেন, পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews