রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়া পৌরসভার লাভ পয়েন্টে অবৈধ দোকান না বসানোর আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্মিত লাভ পয়েন্টকে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে। তবে সড়কের পাশে অবস্থিত এই স্থানে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পৌর প্রশাসন।
রাঙ্গুনিয়া পৌর প্রশাসক দেবব্রত দাশ জানান, সম্প্রতি লাভ পয়েন্টের আশপাশে অনুমোদন ছাড়াই ফুচকা, চটপটি ও অন্যান্য ভ্রাম্যমাণ দোকান বসতে দেখা যাচ্ছে। এতে জনসমাগম বাড়ার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে জননিরাপত্তার স্বার্থে অননুমোদিতভাবে দোকান না বসানোর জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে লাভ পয়েন্টের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে পৌর প্রশাসনের চলমান উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews