রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

‘চলমান রাঙ্গুনিয়া’ বিশ্বকাপ ফুটবল কুইজ-২ এর ফলাফল ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’ এর পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ-২-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্ধু সমাবেশের আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম. মোরশেদ আলম।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বন্ধু সমাবেশের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক শিক্ষক সাইফুল্লাহ সরোয়ার, পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব এবং নির্বাহী সম্পাদক জগলুল হুদা, সাংবাদিক ইসমাইল হোসেন নয়ন।
বিশ্বকাপ ফুটবল কুইজ-২-এর বিজয়ীরা হলেন রাঙ্গুনিয়া পৌর এলাকার মো. আরিফুল ইসলাম, সুজন বড়ুয়া, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আবদুল্লাহ রানা।শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরষ্কার তুলে দেবেন বন্ধু সমাবেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews