রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

সরফভাটায় অপহরণের অভিযোগের দুই দিন পর স্কুলছাত্রী উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় অপহরণের অভিযোগের দুই দিন পর সাত বছর বয়সী স্কুলছাত্রী ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের একটি এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সরফভাটা এলাকার একটি স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযান এখনও চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।”
শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তার বাবার অসুস্থতার কথা বলে ওয়াসিফাকে গাড়িতে তুলে নিয়ে যান। পরে এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়।
অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সরফভাটা ইউনিয়নের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। R- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews