রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজাদ খাঁন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ খান। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর অনুমোদন দেওয়া হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী আবুল কালাম আজাদ খানকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সার্বিক একাডেমিক পরিবেশ বজায় রাখার দায়িত্ব পালন করবে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আবু বক্কর এবং পদাধিকারবলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।
নবনিযুক্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, অনুমোদিত এডহক কমিটি প্রবিধানমালা অনুযায়ী সাধারণ ম্যানেজিং কমিটির প্রশাসনিক দায়িত্ব ও ক্ষমতা পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews