রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

মেসিকে আদর্শ মেনে জাতীয় দলে খেলার স্বপ্ন সিয়ামের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৮৩ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : 
রাঙ্গুনিয়ার তরুণ ফুটবলার ইফতেকার হাসনাত সিয়ামের স্বপ্ন একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামা। সেই লক্ষ্য সামনে রেখে নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০০৭ সালের ৭ অক্টোবর জন্ম নেওয়া সিয়ামের ফুটবলের পথচলা শুরু হয় রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিতে। বর্তমানে তিনি আর্মি টিমের হয়ে খেলছেন। বয়সভিত্তিক ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে তিনি অনূর্ধ্ব-১৭ চট্টগ্রাম জেলা দল এবং অনূর্ধ্ব-১৭ চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
স্ট্রাইকার পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করা সিয়াম মাঠে গতিময়তা, গোল করার ক্ষুধা এবং দলীয় সমন্বয়কে নিজের শক্তি বলে মনে করেন। জার্সি নম্বর ১২ পরিহিত এই তরুণ ফুটবলারের অনুপ্রেরণার নাম আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর খেলার ধরন, পরিশ্রম ও নিবেদন সিয়ামকে প্রতিনিয়ত উৎসাহ জোগায়।
সিয়াম বলেন, “বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। সেই লক্ষ্য পূরণে প্রতিদিন নিজেকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।”
রাঙ্গুনিয়ার এই তরুণ ফুটবলারের বিশ্বাস, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং সুযোগ পেলে ভবিষ্যতে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তাঁর এই স্বপ্ন পূরণে পরিবার, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews