রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ওয়াসিফা জান্নাত নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসার সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুর নাম ওয়াসিফা জান্নাত। তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার। তাদের বাড়ি উপজেলার পশ্চিম সরফভাটায়, হাফেজ মোহাম্মদ শরিফের বাড়িতে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতা চেয়ে সবার কাছে শিশুটির সন্ধান দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওয়াসিফা জান্নাতের বিষয়ে কোনো তথ্য বা অবস্থান সম্পর্কে কেউ জানলে দ্রুত ০১৮১৭-৭৪৮৩৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের আশা, সবার আন্তরিক সহযোগিতা ও সচেতনতায় শিশুটি দ্রুত নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews