রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় দুর্যোগে মানবিক সেবায় প্রশাসনের সম্মাননা পাচ্ছে গাউসিয়া কমিটি ও রেড ক্রিসেন্ট

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় জুলাই ২০২৬-এর টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ আজ (রোববার) উপজেলা মুক্ত মঞ্চে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও যুব রেড ক্রিসেন্ট , রাঙ্গুনিয়া ইউনিট-কে “দুর্যোগে মানবিক সেবায় বিশেষ সম্মাননা স্মারক” প্রদান করবে উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, আশ্রয়কেন্দ্রে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিরলস মানবিক সেবা প্রদানের জন্য এ দুটি সংগঠনকে সম্মানিত করা হচ্ছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়েছে, “July Heavy Rainfall-২০২৬ চলাকালীন পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সেবা প্রদান করায়” গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং রেড ক্রিসেন্ট রাঙ্গুনিয়া ইউনিটকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, দুর্যোগের কঠিন সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের এই নিঃস্বার্থ অবদানকে স্বীকৃতি জানাতেই এ সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews