রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখার আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল রোববার দিনগত রাতে ফাইনাল ম্যাচটি উপজেলা মুক্তমঞ্চে সরাসরি সম্প্রচার করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খেলা সম্প্রচারের পাশাপাশি দর্শকদের জন্য খাবারের ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাম্প্রতিক বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো দুটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবলপ্রেমীসহ সব শ্রেণি-পেশার মানুষকে এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের আশা, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এ আয়োজন রাঙ্গুনিয়ার মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করবে এবং একই সঙ্গে মানবিক উদ্যোগে অবদান রাখা সংগঠনগুলোর কাজকে স্বীকৃতি দেবে।
অনুষ্ঠানটি উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews