বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইসলামী ফ্রন্ট

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় অতিবৃষ্টিতে পাহাড়ধসে নিহত এক পরিবারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় এ সহায়তা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মোমবাতি প্রতীকের পদপ্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান।
এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি করিম উদ্দিন হাছান, সহসভাপতি আখতার হোসেন, পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবদুর রহিম, উপজেলা নেতা মীর মুহাম্মদ হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সহসভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, প্রবাসী গাউছিয়া কমিটির সভাপতি নুরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি তৌলত হোসেনসহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এর সহযোগী সংগঠন এবং প্রবাসীদের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও রাঙ্গুনিয়ার দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews