রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আজিজনগর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি এবং জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান।
তিনি নিজে প্রত্যন্ত এই এলাকাটিতে যান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে দুর্গতদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে আবদুল গফুর খান জানান, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের কষ্ট লাঘবে তারা মাঠে নেমেছেন। জনগণের যেকোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সংগঠনগুলো সবসময় পাশে থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।