রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

নতুন সাজে রাঙ্গুনিয়া: ‘I Love RANGUNIA’ স্থাপনায় বাড়ছে সৌন্দর্য ও আকর্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

  একটি জনপদের সৌন্দর্য শুধু তার প্রাকৃতিক পরিবেশে সীমাবদ্ধ থাকে না, বরং নান্দনিক স্থাপনা ও আধুনিক নগর পরিকল্পনাও সেই জনপদের পরিচিতিকে নতুন মাত্রা দেয়। সেই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া পৌরসভা নির্মাণ করেছে দৃষ্টিনন্দন “I Love RANGUNIA” স্থাপনা, যা ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসু মানুষের নজর কেড়েছে।
পৌর অডিটোরিয়ামের সামনে এবং কাপ্তাই সড়কের পাশে নির্মিত এই স্থাপনাটিতে রয়েছে ডানা মেলা দুটি সাদা পায়রার প্রতীক, যা শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে। সন্ধ্যার পর লাল-সাদা আলোর ঝলকানিতে পুরো এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পথচারীরা এখানে থেমে ছবি তুলছেন, সময় কাটাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাঙ্গুনিয়ার নতুন পরিচয় তুলে ধরছেন।
রাঙ্গুনিয়া পৌরসভার প্রকৌশলী মো. জমির উদ্দিন জানান, কাপ্তাই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। তাদের কাছে শান্তি ও সৌন্দর্যের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পৌরসভাকে আরও শৈল্পিক ও আকর্ষণীয় করে তুলতেই এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “এই দৃষ্টিনন্দন স্থাপনাটি রাঙ্গুনিয়াবাসীর ঐক্য ও ভালোবাসার প্রতীক। পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক করতে আমাদের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এমন নান্দনিক উদ্যোগ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং একটি এলাকার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এই স্থানটি রাঙ্গুনিয়ার অন্যতম দর্শনীয় স্পট হিসেবে পরিচিতি লাভ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
রাঙ্গুনিয়ার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার পথে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews