রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

মাহফিলের মঞ্চে মানবতার নজির, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ সম্মানি দান করলেন এক মাওলানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালি আদর্শ গ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন কাদেরী।
বুধবার (১৫ জুলাই)  ইছাখালি এলাকায় মাহফিলে এসে শুনতে পান সম্প্রতি এই এলাকায় পাহাড়ধসে এক নারী মারা যান ও বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ওই মাহফিলে বক্তব্য প্রদান শেষে আয়োজকদের দেওয়া সম্পূর্ণ সম্মানি তিনি পাহাড়ধসে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দান করেন। মাহফিলের মঞ্চ থেকেই তিনি ক্ষতিগ্রস্তদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
এ সময় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী বলেন, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন, তা থেকে বিপদগ্রস্ত মানুষের জন্য ব্যয় করাও ইবাদতের অংশ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
তাঁর এই ঘোষণার পর মাহফিলে উপস্থিত মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই বলেন, নিজের প্রাপ্ত সম্মানী সম্পূর্ণভাবে জনকল্যাণে দান করার এ উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করছে। এমন সময় মাওলানা জয়নুল আবেদীন কাদেরীর এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, দুর্গত মানুষের প্রতি সহমর্মিতার একটি শক্তিশালী বার্তাও বহন করে।
উল্লেখ্য, এর আগেও দক্ষিণ চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকায় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তাঁর ধারাবাহিক উপস্থিতি ও সেবামূলক কর্মকাণ্ড স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews