চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ” জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণে মেমোরিয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন রাঙ্গুনিয়া গড়ে উঠবে। আগামীতে আরও বড় পরিসরে জুলাই শহিদ দিবস পালন করা হবে। জুলাই যোদ্ধারা আগামী দিনে কী করা উচিত, সে বিষয়ে আমাদের পরামর্শ দেবেন। জুলাই যোদ্ধাদের তালিকা পাওয়া গেলে তাদের স্মরণে একটি মেমোরিয়াল নির্মাণ করা হবে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে একটি মেমোরিয়াল সাইটও গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠাসে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ছবির ক্যাপশন – রাঙ্গুনিয়ায় জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রতিবেদক- আব্বাস হোসাইন আফতাব