বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

তীব্র নদীভাঙনে হুমকির মুখে কোদালা উচ্চ বিদ্যালয়, এলাকাজুড়ে উদ্বেগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে অব্যাহত নদীভাঙনে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী কোদালা উচ্চ বিদ্যালয়। গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর তীব্র স্রোতে বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাঙন আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গতকালও যে অবস্থায় নদীর পাড় ছিল, মাত্র একদিনের ব্যবধানে ভাঙনের তীব্রতা অনেক বেড়ে গেছে। নদীর প্রবল স্রোতে বিদ্যালয়ের পাশের মাটি ধসে পড়ছে, ফলে যেকোনো সময় শিক্ষা প্রতিষ্ঠানটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা, তীর সংরক্ষণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিদ্যালয়টির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। একই সঙ্গে আশপাশের বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নদীভাঙনের ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews