রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১২ বছরের তাসিন, সন্ধান চায় পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৭২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক এলাকার ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ শিশুটির নাম মোহাম্মদ তাসিন। তিনি উত্তর ঘাটচেক এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে তাসিন নিজ বাড়ি থেকে রাঙ্গুনিয়ার হরিণ গেইট এলাকায় অবস্থিত আল মদিনা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে সে মাদ্রাসায় পৌঁছায়নি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এখন পর্যন্ত সে বাসায়ও ফিরে আসেনি।
নিখোঁজ হওয়ার সময় তাসিনের পরনে একটি গেঞ্জি ও সাদা পায়জামা ছিল বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে তাসিনের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত ০১৮৩০৩১৫১৩০ অথবা ০১৮১৮৭৯৯৯৬২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
পরিবারের দাবি, কোনো ব্যক্তি তাসিনকে কোথাও দেখে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানলে তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা চিরকৃতজ্ঞ থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews