রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

কর্ণফুলী নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের ভান্ডালজুড়ি এলাকায় কর্ণফুলী নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে। নিহত সোলায়মান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ জুলাই) সকালে নদীর উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে সোলেমান কর্ণফুলী নদীর তীরে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও পানির টানে তিনি নদীর গভীরে তলিয়ে যান। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও স্রোতের গতি বেশি থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।সোলায়মান নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে কর্ণফুলী নদী থেকে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখেন লোকজন। পরে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন এর টিম লিডার জাহেদুর রহমান বলেন, “নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। পরে কর্ণফুলী নদীর ভান্ডালজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews