রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

ডা. প্রবীর খিয়াং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান এবং কুষ্ঠ হাসপাতালের পরিচালক সামাজিক ব্যক্তিত্ব ডা: প্রবীর খিয়াং। গত ১২/৭/২৬ তারিখ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসার মো: আবুল কাসেম সাক্ষরিত এক পরিপত্রে তাঁকে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে মনোনিত করে। পরিপত্রে শিক্ষক প্রতিনিধি হিসেবে দোলন চন্দ্র দাশ, অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রায়হান  এবং পদাধিকার বলে প্রধান শিক্ষককে এডহক কমিটির সদস্য হিসাবে মনোনিত করা হয়।

এদিকে ডা: প্রবীর খিয়াং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় তাঁকে পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যান পরিষদ, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক একাডেমি,  রাঙ্গুনিয়া :; সংগঠন এবং বিভিন্ন ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।প্রসঙ্গত: চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান এবং কুষ্ঠ হাসপাতালের পরিচালক সামাজিক ব্যক্তিত্ব ডা: প্রবীর খিয়াং এতদঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলায় অনেক  সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ বিভিন্ন সংগঠন এর সাথে সম্পৃক্ত হয়ে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews