রাঙ্গুনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু রায়হান। পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. এনামুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সহ.সভাপতি আব্বাস হোসাইন আফতাব,এসএসিএমও নজরুল ইসলাম চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রুবি প্রভা দে, দিদারুল ইসলাম,পরিবার কল্যান সহকারী শিমু বড়ুয়া, নাসিমা আকতার হিরা প্রমুখ। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের সেরাকর্মী ও কেন্দ্রকে পুরষ্কৃত করা হয়।