রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

কর্ণফুলী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ যুবক

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণ সরফভাটা ইউনিয়নের বাসিন্দা বদিউল আলমের পুত্র। নিখোঁজ যুবকের সন্ধানে বর্তমানে কর্ণফুলী নদীতে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) সকালে নদীর উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে তিনি কর্ণফুলী নদীর তীরে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও পানির টানে তিনি নদীর গভীরে তলিয়ে যান। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও স্রোতের গতি বেশি থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
পরে চট্টগ্রাম নগরী থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন।
ফায়ার সার্ভিস এর রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান জানিয়েছেন, নদীর তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজ তরুণকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। Report -আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews