রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

পদুয়ায় টানা বর্ষণ ও বন্যার স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢল নেমে সেতুর নিচ দিয়ে প্রবল স্রোত সৃষ্টি হয়। একপর্যায়ে সেতুর একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা এড়াতে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
সেতু ধসে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে, আবার কেউ কেউ যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে নতুন সেতু নির্মাণ করা হোক, যাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়।
এদিকে টানা বর্ষণের কারণে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে সড়ক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। প্রতিবেদন-আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews