রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

থ্যালাসেমিয়ার সঙ্গে প্রতিদিনের লড়াই, মানবিক সহায়তার অপেক্ষায় রাজু

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করছেন  রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ৯ নম্বর ওয়ার্ডের নজরের টিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজু ইসলাম। এই জটিল রক্তজনিত রোগের কারণে নিয়মিত রক্ত গ্রহণ ও চিকিৎসার ওপরই নির্ভর করছে তার জীবন।

কিন্তু দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়াও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতাই হতে পারে রাজুর নতুন আশার আলো।

চিকিৎসকদের মতে, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই রাজুর চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত রক্তদাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার।

সহযোগিতা করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: ০১৮৮৭-৯৪৯৭৫৬। আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল): ০১৬২২-৭৩৫৭৪২

একটি ছোট্ট সহায়তাই ফিরিয়ে দিতে পারে একজন মানুষের বেঁচে থাকার আশা। মানুষ মানুষের জন্য, আসুন মানবিকতার হাত বাড়িয়ে দিই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews