রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মো. নাজমুল হাসান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবার ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। একই সঙ্গে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিতরণের জন্য রাতের রান্না করা খাবার প্রস্তুত ও সরবরাহ করা হয়। পাশাপাশি রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা উপজেলা প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, অতিবৃষ্টিজনিত যেকোনো দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews