বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইসলামী ফ্রন্টের নেতারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা ও পৌরসভা শাখার নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁরা দুর্গত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন, নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, রাঙ্গুনিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রহিম, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলালসহ উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতারা।
পরিদর্শন শেষে নেতারা পাহাড়ধসে নিহত এক নারীর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews