রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

কর্ণফুলীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের শিলক বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ। বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন বলেন, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন সেটি তীরে তুলে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তাঁর গায়ে একটি লাল টি শার্ট ছিল। মরদেহটি কয়েক দিন পানিতে থাকায় ফুলে গিয়েছিল এবং শরীরে পচন ধরেছিল। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews