রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় জলাবদ্ধতা , বিপাকে খেটে খাওয়া মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব:

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা ও সিএনজিচালক, নির্মাণশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটে খাওয়া মানুষ।
উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বৃষ্টির পানি জমে সড়ক ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কয়েকটি এলাকায় রান্না করতেও ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
শ্রমজীবী কয়েকজন জানান, টানা বৃষ্টির কারণে কয়েক দিন ধরে কাজ করতে পারছেন না। ফলে আয় বন্ধ হয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীও কমে গেছে বলে জানান রিকশা ও সিএনজিচালকেরা।
এদিকে জলাবদ্ধতায় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানেও বিক্রি কমে গেছে। পাশাপাশি কিছু কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা কিছু কিছু এলাকায় খাদ্য সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।স্থানীয় বাসিন্দারা বলেন, টানা বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews