রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ দুর্ঘটনার শঙ্কা, সতর্কতা জারি পল্লী বিদ্যুতের

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, জলাবদ্ধতা এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে বা হেলে পড়ার ঘটনা ঘটেছে। অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়া ও নিচু হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়া জোনাল অফিস।
ডিজিএম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার বা হেলে পড়া খুঁটির কারণে আশপাশের পুকুর, ডোবা কিংবা জমে থাকা পানি বিদ্যুতায়িত হতে পারে। তাই যেকোনো বৈদ্যুতিক তার, টানা তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না।
এছাড়া পুকুর বা জমে থাকা পানিতে নামার আগে আশপাশে বিদ্যুতের তার পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়ার পর পানিতে নামতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ সাইড লাইন ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনো এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়া, খুঁটি ভেঙে বা হেলে যাওয়া কিংবা তার ঝুঁকিপূর্ণভাবে নিচু হয়ে গেলে দ্রুত বিদ্যুৎ লাইন বন্ধ বা নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ করেছে রাঙ্গুনিয়া জোনাল অফিস।
জরুরি অভিযোগ কেন্দ্রের নম্বরসমূহ:
গোচরা: ০১৭৬৯৪০০৯৭৯
রাঙ্গুনিয়া (ইছাখালী): ০১৭৬৯৪০০৯৭৮
লিচুবাগান: ০১৭৬৯৪০০৯৮৯
সরফভাটা: ০১৭৬৯৪০০৯৮৭
শিলক: ০১৭৬৯৪০০৯৮০
পদুয়া: ০১৭৬৯৪০০৯৯০
রানীরহাট: ০১৭৬৯৪০০৯৭৩
ধামাইরহাট: ০১৭৬৯৪০০৯৮১
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ জনগণকে গুজবে কান না দিয়ে যেকোনো বৈদ্যুতিক ঝুঁকির তথ্য দ্রুত সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে জানানোর আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews