রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এস এ মুরাদ চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে  রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। বিশেষ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি পরিবার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়ে।
এমন পরিস্থিতিতে বুধবার (৮ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পরিস্থিতির খোঁজখবর নেন এবং উপজেলা ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই সময়ে এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
এ সময় রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যক্তি, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের এমন উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews