রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

পাহাড়ি ঢলে শিলক খালের সেতুর সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিচ্ছাবিটা এলাকায় শিলক খালের ওপর নির্মিত একটি কাটের সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। এতে দক্ষিণ রাঙ্গুনিয়ার প্রায় ১৫ হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসান বলেন, সেতুটি এলাকার প্রধান যোগাযোগমাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক, চাকরিজীবীসহ হাজারো মানুষ এ পথ ব্যবহার করেন। তবে পাহাড়ি ঢলে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সেতুটি কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ তৈরি হয়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় দ্রুত টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
এদিকে পাহাড়ি ঢলে এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসতঘর। কাদামাটিতে ঢেকে গেছে বিভিন্ন সড়কও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা এবং শিলক খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews