রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

উন্মুক্ত চিঠি: রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি এলাকার কয়েকটি পরিবারকে পানিবন্দি দশা থেকে মুক্তি দিন

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন এই অঞ্চলের বাসিন্দাদের জন্য এক জীবন্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই এখানকার মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। প্রতি বছরের মতো এবারও বর্ষার মৌসুমে ঘরের ভেতর এক হাঁটু পর্যন্ত নোংরা পানি জমে গেছে।

বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলে আসছে। পানি জমে থাকায় ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে, দেখা দিচ্ছে নানা রকম চর্মরোগ ও পানিবাহিত রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ আজ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বা কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

জনগণের দুর্ভোগ লাঘব করাই যেখানে জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব, সেখানে বছরের পর বছর ধরে এই অবহেলা কোনোভাবেই কাম্য নয়। আমরা অনতিবিলম্বে এই এলাকায় একটি পরিকল্পিত ও বড় আকারের ড্রেন নির্মাণের জোর দাবি জানাচ্ছি। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কালক্ষেপণ না করে দ্রুত মাঠে নামবেন এবং আমাদের এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি দেবেন।

বিনীত,

এলাকার ভুক্তভোগী জনসাধারণ এর পক্ষে আহমদ হোসেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews