রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

অতিবৃষ্টিতে রাঙ্গুনিয়ায় ৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

টানা ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রাঙ্গুনিয়ায় ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলো পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজিমুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অতিবৃষ্টিজনিত দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া, প্রয়োজনীয় সমন্বয় করা এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের লক্ষ্যে এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে পারুয়া উচ্চ বিদ্যালয়, ঢেমীরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়, গোদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহম আলী বদরুস মেহের উচ্চ বিদ্যালয়, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হিলাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অফিস আদেশে আরও বলা হয়, দুর্যোগকালীন যেকোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে হবে। পাশাপাশি উপজেলা দুর্যোগ তথ্যকেন্দ্রের জরুরি মোবাইল নম্বর ০১৭১৭-৯৭৬৪০৪ ও ০১৮৪০-০৮১১০০-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews