রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় পাহাড়ধস : মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রশাসনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

টানা ভারী বর্ষণে রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড়ধস হয়েছে, বড় ধরণের ধসের শঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার ইছাখালি জাকিরাবাদ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানান।
মাইকিংয়ে বলা হয়, টানা অতি ভারী বৃষ্টির কারণে যেকোনো সময় পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। তাই জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, পাহাড়ি উঁচু-নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপত্তার স্বার্থে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে।
এদিকে, মঙ্গলবার(৭ জুলাই) বিকেলে উপজেলার একটি পাহাড়ি এলাকায় পাহাড়ধসে এক রেনু আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এরপর প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান আরও জোরদার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews