রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

ইছাখালী গুচ্ছগ্রামে পাহাড় ধ্বসে এক নারীর মৃত্যু আহত ২ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড়ধসে রেনু আক্তার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে একটি পাহাড়ের অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, পাহাড়ধসের ঝুঁকি থাকায় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে, একই দিন বিকেলে ইউএনও মো. নাজমুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ইছাখালি জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করতে এবং প্রয়োজনে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews