বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

অতিবৃষ্টিতে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ ইউএনওর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

টানা অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার এক জরুরি বার্তায় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
তিনি জানান, দুর্যোগকালীন উদ্ধারকাজ, জরুরি সহায়তা বা তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো—
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও): ০১৭৮৯-৭৯৬১৬০
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা: ০১৮৩২-৫১৬২৮৬
ডিজিএম, পল্লী বিদ্যুৎ: ০১৭৬৯-৪০০১০৯
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স: ০১৮৬০-৩৮৭১৬১
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ, নদীতীর ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews