রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

মধ্য মরিয়ম নগর প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী মধ্য মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ খ্রিষ্টাব্দের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নতুন গঠিত কমিটিতে বিদ্যোৎসাহী ক্যাটাগরি থেকে মুহাম্মদ শহীদুল্লাহ কায়সারকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী সিরাজুল হক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।
বিদ্যালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী সকল নিয়মনীতি মেনে এই কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ওবায়দুল হক মেম্বার (ইউপি সদস্য), মো. ইব্রাহীম খলিল (মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি), মো. নুরুল আমিন (জমিদাতা), মো. রিয়াজ উদ্দিন (অভিভাবক প্রতিনিধি), তাহমিনা ইয়াছমিন (বিদ্যোৎসাহী), হেলাল উদ্দিন (অভিভাবক প্রতিনিধি), নাজমা রাজিয়া মুনা (অভিভাবক প্রতিনিধি), সালমা আকতার (অভিভাবক প্রতিনিধি), মোহাম্মদ নজরুল ইসলাম (সহকারী শিক্ষক)।

নতুন এই কার্যনির্বাহী কমিটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং সার্বিক পরিবেশ সুন্দর রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews