রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, মাদক ও যৌতুক মামলাসহ একাধিক মামলার আসামি এস. এম. শফিকুল ইসলাম (৪০) ওরফে রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ জানায়, গত ৫ জুলাই বিশেষ অভিযানে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের পূর্ব খীলমোগল এলাকার বাসিন্দা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করছিলেন। রোববার (৬ জুলাই) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানার একটি হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা এবং আনোয়ারা থানার যৌতুক নিরোধ আইনের মামলাসহ চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ছাড়া প্রাথমিক অনুসন্ধানে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে অস্ত্র, মাদক, চুরি, চোরাই মাল রাখা, মারামারি, হত্যাচেষ্টা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews