বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

কাপ্তাই সড়কে আমগাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ায় কাপ্তাই সড়কে একটি আমগাছ ভেঙে পড়ে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি অপসারণ করলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
রোববার (৫ জুলাই) বিকেলে সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া থানার পূর্ব পাশে সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি আমগাছ সড়কের ওপর ভেঙে পড়লে সড়কের উভয় পাশে যানবাহনের সারি তৈরি হয়। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমগাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত গাছটি অপসারণ করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews