রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

মাঠে জলাবদ্ধতায় খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ ব্যাহত, পানি নিষ্কাশনের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার একমাত্র বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে মাঠের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেব্রত দাশের কাছে এ সংক্রান্ত একটি আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সামান্য বৃষ্টিপাত হলেই বিদ্যালয়ের খেলার মাঠে পানি জমে যায়। এতে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। পাশাপাশি প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশ আয়োজনেও সমস্যা হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিষ্ঠানটি নিয়মিত পৌরকর পরিশোধ করে আসছে। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় মাঠের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
প্রধান শিক্ষক রতন কান্তি শীল বলেন, “বৃষ্টির সময় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ ব্যাহত হয়। স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে সমস্যাটির সমাধান হবে।”
রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেব্রত দাশ বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামী বরাদ্দে বিদ্যালয় মাঠের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় কাজ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews