রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

রাঙ্গুনিয়ায় বন্ধু সমাবেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়াকে সবুজে সমৃদ্ধ করার লক্ষ্যে পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন বন্ধু সমাবেশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়নাধীন বছরব্যাপী ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, বন্ধু সমাবেশ এর আহবায়ক কৃষিবিদ সনজীব সুশীল, সদস্য সচিব বাচিক শিল্পী শিক্ষক এম মোরশেদ আলম, যুগ্ম সচিব সুজন কান্তি দাশ, সদস্য মুবিন উদ্দিন, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সদস্য জাহেদ হাছান তালুকদার প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের কাছ থেকে বন্ধু সমাবেশের সদস্যরা গাছের চারা গ্রহণ করেন। বন্ধু সমাবেশের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ। রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যারও ব্যবস্থা করা হবে বলে তারা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews