রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ১৮১ পরীক্ষার্থী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়া উপজেলায় এবার তিনটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ২ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নেবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৩৮৮ জন এবং অনিয়মিত ৫৯০ জন।
অন্যদিকে একটি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশ নেবে ২০৩ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে নিয়মিত ১৯৮ জন এবং অনিয়মিত ৫ জন।
সব মিলিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫৯৫ জন। তিনটি কেন্দ্র মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৮১।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews