সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি দুই দিনের চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শুক্রবার(৩ জুলাই) সকালে রাঙ্গুনিয়া সফর করবেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রথম সমাধিতে জিয়ারত ও দোয়া করবেন। পাশাপাশি রাঙ্গুনিয়া এতিম ও দুস্থ শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা সফরসূচির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।