শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসীম কুমার দাশের পাশে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া দাশ পাড়ার বাসিন্দা গুরুভ্রাতা অসীম কুমার দাশের বসতবাড়িতে কয়েকদিন আগে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পরিবারের প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে অসীম কুমার দাশ ও তাঁর পরিবার চরম মানবিক সংকটে পড়েন। মাথা গোঁজার ঠাঁই এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ। সংঘের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বস্ত্র এবং কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
সংঘ সূত্রে জানা যায়, সংঘগুরু অমিয়তোষ মনি ব্রজবাসী মহারাজের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। তাঁর নির্দেশক্রমে সংঘের নেতৃবৃন্দ ও ভক্তরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দেন এবং মানবিক সহায়তা পৌঁছে দেন।
এ সময় সংঘের সদস্যরা বলেন, সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো মানবতার অন্যতম শিক্ষা। ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকেই শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ সবসময় অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা আরও জানান, গুরুভ্রাতা অসীম কুমার দাশের পরিবারের ক্ষতি অনেক বড়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শুভানুধ্যায়ী এবং সকল অনুরাগী ভক্তদের এগিয়ে এসে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন করে বেঁচে থাকার সাহস জোগায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews