রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

পদুয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব। তিনি আসন্ন এইচএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র ইকবাল হোসেন, গীতা পাঠ করেন শ্রাবন্তী দে এবং ত্রিপিটক পাঠ করেন সুস্মিতা বড়ুয়া। পরে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কলেজের ছাত্রী রিতু দে ও তাঁর দল।

বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করেন ইমু দাশ, নাঈমা মহসিন, রিয়াদ হোসেন, সাদিয়া আক্তার, শ্রাবন্তী দে ও পাভেল বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক বিকাশ নন্দী। এসময় মানপত্র পাঠ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মিশু আক্তার এবং তা গ্রহণ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুমু দাশ।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আইরিন আক্তার, পিংকি রানী দে, চাঁদমনি বড়ুয়া ও সাকি আক্তার।

শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, হামিদুল্লাহ কুতুবী, জাহাঙ্গীর আলম, খাজা বাহা উদ্দিন এবং মিসেস চিনু ছন্দা দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলেজ পরিচালনা পর্ষদের নবমনোনীত হিতৈষী সদস্য আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া, মো. রাসেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল মেম্বার, জাহেদ হোসেন চৌধুরী, আবুল কাশেম, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, রাসেল, কামাল উদ্দিন ও হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মো. আহসান হাবিব। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews