শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে গ্রাহকদের অভিযোগ, কর্তৃপক্ষ বলছে ব্যবহার ও মূল্যহার বৃদ্ধির প্রভাব

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে গ্রাহকদের অভিযোগ, কর্তৃপক্ষ বলছে ব্যবহার ও মূল্যহার বৃদ্ধির প্রভা
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় মে ও জুন মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। তাঁদের দাবি, আগের মাসগুলোর তুলনায় চলতি মাসে বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি এসেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
একাধিক গ্রাহক জানান, গত মাসে যেখানে তাঁদের বিদ্যুৎ বিল এক হাজার টাকার আশপাশে ছিল, সেখানে চলতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকার বেশি বিল এসেছে। বিল বৃদ্ধির কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেছেন।
ভুক্তভোগী গ্রাহকদের মতে, বিল নির্ধারণে কোনো ভুল হয়েছে কি না অথবা মিটার রিডিং ও বিলিং প্রক্রিয়ায় কোনো জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, চলতি মাসে গ্রাহকদের হাতে পৌঁছানো বিল মূলত গত মাসের বিদ্যুৎ ব্যবহারের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে অনেক পরিবারে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের ব্যবহার বেড়েছিল। বিশেষ করে ফ্রিজ, ডিপ ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘ সময় ব্যবহারের ফলে ইউনিট খরচ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব জুন মাসের বিলে প্রতিফলিত হয়েছে।”
তিনি আরও বলেন, সম্প্রতি বিদ্যুতের মূল্যহার বৃদ্ধির কারণেও বিলের পরিমাণ কিছুটা বেড়েছে। নতুন নির্ধারিত হারে বিল প্রস্তুত হওয়ায় অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে।
ডিজিএম গ্রাহকদের মিটারে প্রদর্শিত বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখিত রিডিং মিলিয়ে দেখার আহ্বান জানান। কোনো ক্ষেত্রে বিলকৃত রিডিং মিটারের প্রকৃত রিডিংয়ের চেয়ে বেশি হলে মিটারের ছবি বা তথ্যসহ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বলেন, এমন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিলে কোনো অসঙ্গতি বা ভুলের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করলে তদন্ত করে দেখা হবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সব সময় গ্রাহকসেবায় নিয়োজিত রয়েছে এবং গ্রাহকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। বিল সংক্রান্ত অভিযোগ ধৈর্যের সঙ্গে জানালে তা আন্তরিকভাবে যাচাই করে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
তবে গ্রাহকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে বিল বৃদ্ধির পরিমাণ স্বাভাবিক সীমার বাইরে চলে গেছে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews